বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রত্যাবর্তনের ছবি ‘জাজবা’র প্রথম পোস্টার প্রকাশ করেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা। মঙ্গলবার টুইটারে এই ছবি প্রকাশ করেন তিনি।
পোস্টারে, উত্পীড়িত ঐশ্বরিয়াকে ধূলার মধ্যে আঁঁচড় কাটতে দেখা গেছে। তার পিছনে রয়েছে শহরের প্রতিচ্ছবি।
কান চলচ্চিত্র উত্সবে জাজবার প্রথম ট্রেলর প্রকাশিত হয়েছে। পাঁচ বছর বিরতির পর জাজবা চলচ্চিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ২০১০ সালে সর্বশেষ তাকে গুজারিশ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাকে।
জাজবায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন এই বলিউড সুন্দরী। এই ছবিতে আরো অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি ও অনুপম খের। সূত্র: এনডিটিভি।
