মানবতাবিরোধী অপরাধ: জাপার এমপি হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ মে ২০১৫, ২৩:৩০
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন মামলা দায়ের করেন। 
 
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এর ৩ (২) ধারায় এ মামলাটি দায়ের করা হয়। 
 
আদালতের বিচারক আহসান হাবিব মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেছেন। 
 
মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়।