সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কয়েকটি দেশে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনাতে সম্মতি জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।
ঢাকায় আইওএমের মুখপাত্র আসিফ মুনীর বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের একটি অনুরোধে তারা এ সম্মতি জানান।
তিনি বলেন, ১০ লাখ মার্কিন ডলারের একটি তহবিল মঞ্জুর করা হয়েছে এর জন্য।
থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে দুই থেকে তিন হাজারের মত বাংলাদেশি আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
