ফিরোজা বেগমকে পশ্চিমবঙ্গের মরণোত্তর সর্বোচ্চ সম্মাননা

আপডেট : ১৯ মে ২০১৫, ২৩:৫০

প্রথিতযশা নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মাননা ‘বঙ্গ বিভূষণ’ প্রদান করা হচ্ছে। আজ বুধবার ভারতের কলকাতায় শিল্পীর পরিবারের এক সদস্যের হাতে আজ এ মরণোত্তর পদক দেয়া হবে।

 
পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ এক কর্মকর্তা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ফিরোজা বেগমকে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ দক্ষিণ কলকাতার সাউদার্ন এভিনিউয়ে রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ পদক প্রদান করবেন। বাংলা সঙ্গীতে ফিরোজা বেগমের অবদানের স্বীকৃতি দেয়ার মাধ্যমে বাংলা সঙ্গীতই এগিয়ে যাবে।
 

ফিরোজা বেগম গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকায় মারা যান। ১৯৩০ সালের ২৮ জুলাই তিনি জন্মগ্রহণ করেন।