মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ২০ মে ২০১৫, ১০:২১


মেহেরপুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' কালাগাঙ্গা ওরফে খোকন (৪২) নামের এক 'ডাকাত সর্দার' নিহত হয়েছেন। বুধবার ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বিনদত্ত ব্রীজের কাছে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শহরের কলেজমোড় থেকে খোকনকে আটক করা হয়। পরে রাত তিনটির দিকে তার স্বীকারউক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বিনদত্ত ব্রীজের কাছে পোঁছালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে খোকন গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়রার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত আহত হয়েছে। আহতরা হলেন-  এসআই রফিকুল ইসলাম, এসআই কৃষ্ণপদ এবং কনস্টেবল মিনহাজ। ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, তিনটি কার্তুজ ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

নিহত খোকন মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার ভানু মন্ডলের ছেলে। তার নামে মেহেরপুর সদর থানায় হত্যা ও ডাকাতি সহ ৬ টি মামলা রয়েছে।