সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ছয়জন কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
