তৃতীয় বারের মতো আইপিএলের ফাইনাল নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট : ২০ মে ২০১৫, ১৪:৫২
আইপিএলে কোয়ালিফাইয়ার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংকেদা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল।
 
উদ্বোধনী জুটির ৯০ রানের সুবাদে ভালো স্কোর গড়ার দিকে এগিয়ে যায় তারা।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে মুম্বাই।
 
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লিল্ডেন সিমন্স। এছাড়া মাত্র ১৭ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কাইরন পোলার্ড। আর ৩৫ রান আসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল এর ব্যাট থেকে।
চেন্নাই সুপার কিংসের ডোয়াইন ব্রাভো ৩টি উইকেট নেন ৪০ রানের বিনিময়ে।
 
১৮৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় চেন্নাই। লাসিথ মালিঙ্গার বলে এলবিডাব্লিউ এর ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে যান ডোয়াইন স্মিথ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬২ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।