ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশি নারী নার্গিস আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নিহত নার্গিস আক্তারের মামী রাহেলা বেগমের পক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
আবেদনে নিহত নার্গিস আক্তারের লাশ উত্তোলন করে পোস্টমর্টেম এবং ভারত থেকে বাংলাদেশে লাশ হস্তান্তরের সময় পাঠানো সকল কাগজপত্র চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, ডিসি খুলনা এবং খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সংশ্লিষ্ট এসআইকে রিটে বিবাদী করা হয়েছে।
আগামী রববিার বিচারপতি কাজী রেজাউল হকের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
