বাংলাদেশ দলের নতুন পৃষ্ঠপোষক ‘টপ অব মাইন্ড’

আপডেট : ২০ মে ২০১৫, ১৬:৪৬
 
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতার স্বত্ব পেল টপ অব মাইন্ড। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য জানান।
 
নাজমুল হাসান পাপন জানান, চূড়ান্ত দরপত্রে  গ্রামীণফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্ব পায় টপ অব মাইন্ড।
 
চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় দল, নারী দল, অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ 'এ' দলের পৃষ্ঠপোষক স্বত্ব টপ অব মাইন্ডের থাকবে। তবে আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক স্বত্ব এর আওতায় থাকবে না।
 
এর আগে সাহারার সঙ্গে চার বছরের চুক্তি শেষ হওয়ার আগেই তা বাতিল করে বিসিবি।
 
পরে শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক স্বত্ব বিক্রি করা হলে তা পায় টপ অব মাইন্ড। পরে তা প্রাণের কাছে বিক্রি করে দেয়।