নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকেও মানুষ খুন করেছে ক্ষমতার বাইরে গিয়েও মানুষ হত্যা করছে। আর এটি হলো খালেদা জিয়ার দল, তাই আমরা বলতে পারি খালেদা জিয়া হচ্ছেন পেশাদার খুনি। আর জাতীয়তাবাদী দল হলো মানুষ হত্যা করার কল।
তিনি বুধবার দুপুরে কাপাসিয়া ও পাকুন্দিয়া উপজেলায় এক জনসভায় এসব কথা বলেন।
কিশোরগঞ্জ -২ আসনের এমপি মো: সোহরাব উদ্দিন সভাপতিত্বে পাকুন্দিয়ার এগারসিন্দুর হাজী জাফর আলী ডিগ্রি কলেজ মাঠে জনসভায় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সিমিন হোসেন রিমি, আফজাল হোসেন, ইঞ্জিনিয়ার রেজোয়ান আহমেদ তৌফিক প্রমুখ।
