নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৫, ২১:৩৩
 
নড়াইলে বাস ও যাত্রীবাহী ত্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। এছাড়া নারী ও শিশুসহ কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নড়াইলের সীমাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। এদের এক জনের নাম ওমর ফারুক বাবু। তিনি ঢাকা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছেন।