রাজধানীর মালিবাগে ওয়াসার নোংরা পানি বোতলজাত করে বিক্রি করার অভিযোগে একটি কারখানার মালিকসহ দুই কর্মকর্তাকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার তাদেরকে আড়াই লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় কারখানার মালিক এস এ মালেক ও তার ভাই এম এ রহিমকে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, গতকাল মালিবাগ বিজ্ঞান কলেজের সামনের একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ওয়াসার পানি বোতলে ভরে বাজারজাত করার অপরাধে কারখানার মালিক এস এ মালেককে দুই লাখ টাকা ও দুই ম্যানেজারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
