ওপরের দুই বধূকে এবার দেখা যাবে একই পর্দায়। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে ‘দুই পৃথিবী’ ছবিটি। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো বড়পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে পর্দায় থাকছেন ছোটপর্দার অহনা। ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত ছবিতে এই দুই বধূকে দেখা যাবে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের বিপরীতে।
পাঁচ বছর আগে শুরু হয় ছবির শুটিং। এতদিন নানা ঝামেলার কারণে আটকে ছিল ছবির কাজ। অবশেষে ঝামেলার পাঠ চুকিয়ে আলোর মুখ দেখছে ছবিটি।
