আইপিএলে এবারের আসরের ফাইনাল ম্যাচ খেলতে আরো এক ধাপ এগিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।বুধবার রাজ্যস্থান রয়েলসকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।
দ্বিতীয় কোয়ালিফাইয়ারে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।চেন্নাই বাধাঁ পেরুতে পারলেই সিরিজের ফাইনালে পৌঁছে যাবে ব্যাঙ্গালুরু।
বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়শেন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে দলটি।
ব্যাট করতে নেমে ৪১ রানে ক্রিস গেইল এবং ৪৬ রানে কোহলিকে হারিয়ে বিপদে পড়ে যায় তারা।শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান হারালেও দলকে বিপদমুক্ত করেন এ বি ডি ভিলিয়ার্স। তিন নম্বরে ব্যাট করতে নেমে রান আউট হওয়ার আগে ৩৮ বলে ৬৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।আর তার সঙ্গে রানের গতি বাড়াতে সাহায্য করেন মানদিপ সিং। অপরাজিত ৫৪ রান আসে তার ব্যাট থেকে। রাজ্যস্থানের পক্ষে ২৮ রানে দু’টি উইকেট নেন ধাওয়াল কুলকার্নি।
১৮১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ছাড়া আর কেউই ভালো স্কোর করতে পারেনি। সর্বোচ্চ ৪২ রান আসে রাহানের ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো রাজ্যস্থান রয়েলস গুটিয়ে যায় ১০৯ রানেই।
ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন এ বি ডি ভিলিয়ার্স।
