নিউইয়র্কের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে এবার স্থান পেয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির মোমের মূর্তি। এখন থেকে এই প্রিয় খেলোয়াড়ের মূর্তি দেখার সাথে সাথে ছবিও তুলতে পারবেন তার ভক্তরা।
গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে মেসির একটি অঙ্গভঙ্গির আদলে মূর্তিটি বানানো হয়েছে। পুরো ভাস্কর্যটি শেষ হতে প্রায় চার মাস সময় লেগেছে। মোম দিয়ে মেসিকে নিখুঁত করে ফুটিয়ে তুলতে তার ছবি এবং ভিডিওর সূত্র ব্যবহার করা হয়েছে।
জাদুঘরে বিশেষ খেলার বিভাগে মেসির এই মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং বক্সিং আইকন মোহাম্মদ আলীর মূর্তিও রয়েছে। সূত্র: গোল ডট কম।
