হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২১ মে ২০১৫, ১৫:৪৭
প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ১০ নাগরিককে হত্যার হুমকি দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।
 
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, হুমকি দেয়া এক জিনিস আর আত্মপ্রকাশ ভিন্ন জিনিস।
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, যে বিশিষ্ট নাগরিকদের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে তাদের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।