নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৫, ১৬:৩১
 
নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে ফারুক হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রওশনপুরে এই ঘটনা ঘটে। নিহত ফারুক রওশনপুর গ্রামের রিপন প্রামাণিকের ছেলে।
 
নিহতের পরিবার জানায়, দুপুরে ফারুক সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তার ভাসমান দেহ দেখতে পায়। তাকে উদ্ধার করে চিকিত্সকের কাছে নিয়ে গেলে ফারুককে মৃত ঘোষণা করা হয়।