পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২

আপডেট : ২১ মে ২০১৫, ১৬:৩৯
 
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে গৃহবধুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া-মহারাজা এলাকায় এই ঘটনা ঘটে।
 
তারা হলেন- বালিয়া-মহারাজার ঈশ্বর চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩০) ও একই এলাকার পালানু চন্দ্র সিংহের স্ত্রী বুদো রানী (৫০)।
 
স্থানীয়রা জানায়, সকালে হালকা বৃষ্টির মধ্যে ঐ দুই নারী বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।