টেকনাফে সাগরে ভাসমান ১৭ অভিবাসীকে উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৫, ১৮:২২
 
বেশ কিছুদিন সাগরে ভাসার পর কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ১৭ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে বিজিবির নিয়মিত টহল দল তাদের উদ্ধার করে।
 
টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, প্রায় দেড় মাস আগে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীদের একটি চক্র তাদের কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাছধরা ট্রলারে তুলে দেয়। এরপর থেকেই ট্রলারটিতে ভাসমান অবস্থায় ছিলেন তারা।