বগুড়ায় গ্রামের ধানের ক্ষেত থেকে পুলিশ বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত পা বাঁধা জবাই করা লাশ উদ্ধার করেছে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানা কর্মকর্তা আবুল বাশার জানান , এটি স্পষ্ট খুনের ঘটনা। কে বা কারা তাকে জবাই করেছে। সদরের মন্ডলধরণ গ্রামের মাঠে এই মৃতদেহ ফেলে রেখে যায় খুনিরা। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
