উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বার্সেলোনা বিপক্ষে সতর্ক বার্তা পাঠালেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ১৯ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে তার দল আত্মবিশ্বাসী বলে জানান সিরি এ জায়ান্ট জুভেন্টাস কোচ আলেগ্রি।
বুধবার ল্যাৎসিওকে হারিয়ে জুভেন্টাসের ইটালিয়ান কাপ শিরোপা জয়ের পর নিজের টুইটারে আলেগ্রি লিখেছেন, রোমের তারকাদের নিয়ে আমরা আমাদের দশম শিরোপা জিতেছি। খুব শিগগিরই আমাদের জার্সিতে আরো একটা তারা যুক্ত হবে, যা অন্য কারো নেই। জুভেন্টাস দলে কিছু চরিত্র রয়েছে!
নিষেধাজ্ঞার কারণে মূল গোলরক্ষক গিয়ানলুই বুফন, স্টাইকার আলভারো মোরাতা এবং মিডফিল্ডার ক্লাদিও মার্সিচিওকে ছাড়াই বুধবার অতিরিক্ত সময়ে আলেসান্দ্রো মাট্রির দেয়া গোলে ল্যাৎসিওকে ২-১ গোলে পরাজিত করা জুভরা এখন অবিশ্বাস্য ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে।
কিন্তু এতো তারকার অনপুস্থিতি সত্ত্বেও গত জানুয়ারি থেকে ইটালির দ্বিতীয় সফল ল্যাৎসিওর বিপক্ষে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে জুভরা।
প্রশ্ন হলো বিশ্ব সেরা খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসির দক্ষতা ও গোল দেয়ার ক্ষমতাকে পরাস্ত করে বার্সেলোনার বিপক্ষে জুভরা কতটা সফল হতে পারবে।
দ্বিতীয় লেগে ৩-২ গোলে পরাজিত হলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে মানসিকভাবে ভাল অবস্থায় থেকেই বার্লিনে ফাইনাল খেলতে নামবে বার্সেলোনা।
বুধবার জুভদের কাপ জয়ের পর বার্সেলোনা নিজস্ব টুইটারে এক বার্তায় লিখেছে, তোমাদের সঙ্গে বার্লিনে দেখা হবে। অভিনন্দন জুভ, আমরা তোমাদের অপেক্ষায়।-এএফপি
