‘দেশের মাটিতে বিপজ্জনক বাংলাদেশ’

আপডেট : ২১ মে ২০১৫, ১৯:২২
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, দেশের মাটিতে বাংলাদেশ বিপজ্জনক প্রতিপক্ষ। বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবে না কোহলিদের।
 
বুধবার ভারতের টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন ওয়াসিম আকরাম। 
 
আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যের দায়িত্বেও থাকছেন সাবেক এ ক্রিকেট তারকা।
 
বাংরাদেশ- ভারত সিরিজ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 
 
ওয়াসিম আকরাম বলেন, দেশের মাটিতে প্রতিপক্ষের জন্য বাংলাদেশ খুবই বিপদজনক অবস্থানে থাকে। সম্প্রতি দেশের মাটিতে তারা পাকিস্তান ও  নিউজিল্যান্ডকে হারিয়েছে। আসলেই অনেক উন্নতি করেছে তারা, দলটাকে হালকাভাবে নেয়া যাবে না।