খালেদা জিয়া ও দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে: বিএনপি

আপডেট : ২১ মে ২০১৫, ১৯:২৮
 
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অভিযোগ করে বলেছেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন এজেন্সি এবং নিজেদের লোক দিয়ে ঘটনা ঘটিয়ে তার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। এর মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সেক্রেটারি শিরীন সুলতানা প্রমুখ।
 
এদিকে বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কর্মরত বিশেষ সহকারী, প্রেস কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের বিষয়ে কাল্পনিক বিদ্বেষমূলক মিথ্যাচার প্রচার করা হচ্ছে।