এফবিসিসিআই নির্বাচন শনিবার

আপডেট : ২১ মে ২০১৫, ১৯:৪১
 
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার। নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরো ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে।
 
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার পরিচালক নির্বাচনের পর ২৫ মে সভাপতিসহ একজন সিনিয়র সহসভাপতি ও একজন সহসভাপতি পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন।