কুমিল্লায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ মে ২০১৫, ২২:১২
 
কুমিল্লায় শাহ আলম সরকার (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার তিতাস উপজেলার হারাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম সরকার ওই গ্রামের বাচ্চু মিয়া সরকারের পুত্র।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মাসুকের সন্ত্রাসীরা হারাইকান্দি গ্রামের একটি পুকুরপাড়ে শাহ আলমকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে দাউদকান্দির হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের ভাই নূরে আলম সরকার জানান, বিএনপি দলীয় সন্ত্রাসী মাসুক, আলাউদ্দিন, লিটন, হুমায়ুন, হারুন, হেরনসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা রাজনৈতিক পূর্ববিরোধের জের ধরে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
 
হত্যার বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মনিরুল ইসলাম রাত পৌনে ১০টায় জানান, গৌরীপুর হাসপাতাল থেকে লাশ তিতাস থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হবে।