পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় গতকাল বজ্রপাতে ২ জন এবং সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
বজ্রপাত: উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া মহারাজা গ্রামের পালানুরের স্ত্রী বুধু রানী (৫০) ও ইশ্বরের স্ত্রী সবিতা রানী (৩০) নিজ বাড়ীতে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: তোহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সড়ক দুর্ঘটনা: আটোয়ারী ক্যাবল ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৫) ঠাকুরগাঁওয়ে এক সড়ক দূঘটনায় নিহত। হয়েছেন।
