লোহাগাড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ কর্মী নিহত

আপডেট : ২২ মে ২০১৫, ০০:৪৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের যুবলীগ কর্মী মো: কামাল উদ্দীনকে দূর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। তিনি চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদপাড়া এলাকার মৃত রহমত আলীর পুত্র। গতকাল ২১ মে রাত ৯ টার দিকে তাঁর বাড়িঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে। ঘটনার পর রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১  টার দিকে তিনি মারা যান। লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের অন্ধকারে তাকে কে বা কারা জবাই করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।