সবটাই চক্রান্ত :মাহী

আপডেট : ২২ মে ২০১৫, ০২:৩৩

অগ্নি টু-এর শুটিং শেষ করে একের পর এক নানা মুখরোচক খবরের শিরোনাম হচ্ছেন মাহী। তবে এর সবকিছুই চক্রান্ত বলে উড়িয়ে দেন এ সময়ের শীর্ষ নায়িকা। মাহী বলেন, ‘আমি এখন মুক্তভাবেই কাজ করতে পারবো। আর আমাকে নিয়ে যেসব ভিডিও বা অপপ্রচার চলছে তা কেউ প্রমাণ করতে পারলে আমি তাকে লাখ টাকা পুরস্কার দিতে চাই।

 

কারণ আমি নিজেকে প্রমাণ করতে চাই আমার কাজ দিয়ে। অন্য কিছু দিয়ে নয়। আর আমি যদি আমার প্রডিউসারের সাথে কোনো হিরোর সাথে মিটিং-এ যাই সেটা তো কোনো অন্যায় করিনি। কারণ আমি তো কারো কেনা গোলাম নই। বিষয়টি একটি বড় প্রজেক্টের তাই আগে থেকে জানানো হয়নি। তবে সবকিছু ফাইনাল হলে ঠিকই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

 

মাহী আরও বলেন, ‘প্রডিউসারের সাথে আমার মিটিংকেই যদি অন্যায় ধরা হয় তাহলে অন্য প্রডিউসারের সাথে অন্য নায়িকার বিষয়টিও কেন অন্যায় ধরা হবে না। আসলে পুরোটাই আমাকে নিয়ে একদল চক্রান্তে মেতেছে। আমি আমার কাজ, নিষ্ঠা দিয়েই এর উচিত জবাব দিতে চাই। কারণ আমি জানি আমার দর্শক আমার সাথে কখনও প্রতারণা করবে না।’