মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান খুন

আপডেট : ২২ মে ২০১৫, ১২:৫৪
 
জেলার মোহনগঞ্জের বিএনপি নেতা  ও বড়তলি-বানিহাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম খান শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমানের রডের আঘাতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। পৌর এলাকার পোদ্দার পট্টিতে মাহবুবুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মজিবুল। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মাহবুবুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।