ময়মনসিংহে সংঘর্ষে ২ কৃষক নিহত

আপডেট : ২২ মে ২০১৫, ১৩:৩৭
 
জেলার গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পাগলা থানার শিউলি গ্রামে এই সংঘর্ষ হয়।
 
নিহতরা হলেন- সামাদ খা (৬০), কালু খা (৫৫)।
 
জানা গেছে, লিয়াকত ও আব্দসু সামাদ খা এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংর্ঘষ হলে দুইজন নিহত ও চারজন আহত হন। এর মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
পাগলা থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।