জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ফারুক হোসেন (১৮) নামের এক অটোরিক্সা চালকের ঝুলন্ত লাশ শুক্রবার সকালে উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। ফারুক দক্ষিণ চণ্ডিপুর গ্রামের চৌধুরী গাজী বাড়ির মৃত বজল হকের ছেলে ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হন ফারুক হোসেন। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি আম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
