জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শুক্রবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। কারাগার সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে গ্রেফতার হন শমসের মবিন। তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।
