সিরাজগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড়ে এই দুর্ঘটনা। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কোনাবাড়ি মফিজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পাঁচজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, লাশ থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।
