জামিন পেয়েই দুবাই যেতে চান সালমান

আপডেট : ২২ মে ২০১৫, ১৫:২৯
 
১৩ বছর পর হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হওয়ার সাজা হিসেবে পাঁচ বছর কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কারাবাসের মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই জামিন হয়েছে তার। তারপর সালমান ফিরে গেছেন তার কাজে। কাশ্মীরে ক’দিন চুটিয়ে শুটিং করার পর সল্লু এবার দুবাই যেতে চান। কিন্তু দেশ ছাড়ার অনুমতি নেই সল্লুর, আর তাই বোম্বে হাইকোর্টে দুবাইয়ে যাবার অনমুতি চেয়ে আবেদন করলেন। ট্র্যাভেল পারমিশনে সালমান জানিয়েছেন, ২৯ মে দুবাইয়ে এক শোয়ে পারফর্ম করতে হবে তাকে, আর তাই দুবাই যেতে চান তিনি।
 
কবীর খানের ‘বজরঙি ভাইজান’ সিনেমার শ্যুটিংয়ের কাজ সেরে সালমান এখন আরেকটি সিনেমায় কাজ শুরু করতে চলেছেন। আগামী মাস থেকে সুরজ বারজাটিয়ার ‘প্রম রতন ধন পাও’ সিনেমার শুটিংয়ে কাজ শুরু করবেন তিনি। এই সিনেমায় সালমানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোনম কাপুর ও নীতিন মুকেশ।