মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২২ মে ২০১৫, ১৫:৫০
বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চাঁদপুরের একটি আদালত।
 
বৃহস্পতিবার শুনানি শেষে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুনার্থ চক্রবর্তী পরোয়ানা জারির এই আদেশ দেন।
 
মিলনের আইনজীবী মইনুল ইসলাম জানান, ২০০৭ সালের চাঁদাবাজি ও হত্যাচেষ্টা এবং ২০০৮ সালের একটি হত্যাচেষ্টা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
 
এ নিয়ে চাঁদপুরের আদালত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চতুর্থবারের মত গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।