বেগম জিয়ার প্রতি বিএনপির নেতা-কর্মীদের আস্থা নেই : হানিফ

আপডেট : ২২ মে ২০১৫, ১৯:০৭




আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি বিএনপির নেতা-কর্মীদের যে আস্থা নেই- তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ইতিপুর্বে যে সব কর্মসূচি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য বিএনপির কোন নেতা-কর্মী রাস্তায় নামেননি। এর মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, বেগম খালেদার বিরুদ্ধে তারা অনাস্থা ব্যক্ত করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার র্মাকেটে পানি বিশুদ্ধিকরন পাত্র ও কুষ্টিয়া শ্রী শ্রী গপিন্তাজিও মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন করেন।