বালিভর্তি ট্রাকে দুই হাজার বোতল ফেন্সিডিল

আপডেট : ২২ মে ২০১৫, ১৯:১৭
বিজিবি সদস্যরা শুক্রবার একটি বালির ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। ৬-বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের এই বালি ভর্তি ট্রাক তল্লাশি ও বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারের ঘটনাটি ঘটে সকাল ৮টার সময় সীমান্তবর্তী চুয়াডাঙ্গার ঝাঝাডাঙ্গা গ্রামে।
 
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি সূত্র জানায়, গোপন খবর পেয়ে ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সকাল ৮টার সময় ঘটনাস্থলের আশপাশ এ্যাম্বুশ অবস্থায় অপেক্ষা করতে থাকে। 
 
সকাল সাড়ে ৮ার সময় সীমান্তে মুন্সীপুর গ্রামের দিক থেকে বালি ভর্তি একটি ট্রাক ঢাকা মোট্রো ট ১১-৮০২৫ ঘটনাস্থল দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রাম সংলগ্ন মুচির বটতলা নামক স্থানে অ্যাম্বুশে থাকা বিজিবি সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে। 
 
এ অবস্থায়, বিজিবি সদস্যরা বালি ভর্তি ট্রাকটি তল্লাশি করে ২০০০ (দুই হাজার) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।