ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৫, ২০:১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুসহ বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। 
 
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের জারু মিয়ার ছেলে সুবেল মিয়া (১৬) জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 
 
অন্যদিকে একই ইউনিয়নের মহেষপুর গ্রামের সাদেক মিয়ার মেয়ে নিপা আক্তার (০৯) গনেশ্যামপুর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।