শেষ হল কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫। প্রতিদিনই রেড কার্পেটে নিজেদের ছাপিয়ে গিয়েছে ভারতীয়রা। শেষদিনও তা ধরে রাখলেন ঐশরিয়া রায়। হোটেল দু ক্যাপ-ইডেন-রকে অ্যামফার সিনেমা এগেনস্ট এইডস গালায় অংশ নিয়ে এবারের কান অভিযান শেষ করলেন তিনি। তবে শেষ দিনে কান এর আয়োজকদের এক হাত নিলেন তিনি। এবারের কান উত্সব নিয়ে জুরীদের নানান নতুন নীতিমালার বিরোধিতা করেন তিনি। কারণ কান জুরী প্রথম রেড কার্পেটে হাই হিল নিষিদ্ধ করে, নিষিদ্ধ করে সেলফী তোলাও। কিন্তু দুটি নিয়ম অমান্য করেই ঐশ্বরিয়া হাঁটেন এবং সেলফি তোলেন। এদিকে ভারতে শাবানা আজমী, জয়া বচ্চন থেকে শুরু করে নারীবাদী শিল্পীরাও এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন।
এদিকে স্ত্রীর সঙ্গে অ্যামফার গালায় উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বচ্চনেরও। কিন্তু, শেষ পর্যন্ত যেতে না পারার জন্য টুইট করে
অসুবিধার কথা জানান অভিষেক।
