ইউরোপ ট্যুরে আছে এখন মাইলস। এরই ভেতরে জার্মানির শো-তে সফলভাবে পারফর্ম করে নতুন শিডিউল তৈরি করে নিয়েছেন তিনি।
ভাইবারের মাধ্যমে মাইলস গিটারিস্ট রকলিজেন্ড হামিন আহমেদ বলেন জার্মানি শিডিউলের জন্য মায়ের সম্মাননা আনতে কলকাতা যেতে পারিনি। তবে দেশে ফিরলেই ঈদ উপলক্ষে আমাদের শ্রোতাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে।
এবারে মাইলস তাদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে কম্পোজ করে আলাদা অ্যাপস-এর মাধ্যমে তা সবার মাঝে ছড়িয়ে দেবার পরিকল্পনা নিচ্ছে। সেক্ষেত্রে এই প্রথম বাংলাদেশি কোনো গান এভাবে বাজারজাত হবে মাইলসের মাধ্যমেই। এদিকে মাইলসের ইউরোপ ট্যুর নিয়ে বিস্তারিত ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হবে খুব শিগগিরই।
