মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে দেখা করেছেন তার তিন আইনজীবী।
শনিবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে তার সঙ্গে সাক্ষাত্ শেষে আইনজীবী এডভোকেট শিশির মনির জানান, আদালতে আসামিপক্ষে যেসব যুক্তিতর্ক উপস্থাপন করা হবে তা নিয়ে আইনজীবীরা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে কথা বলেছেন। এ ধরনের মামলায় দেশি-বিদেশি মামলার নজির নিয়েও মক্কেলের সাথে তারা আলোচনা করেছেন।
