কেঁড়াগাছী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির প্রতিবাদ

আপডেট : ২৩ মে ২০১৫, ১৬:২৫
সাতক্ষীরা কেঁড়াগাছি সীমান্তের বিপরীতে সোনাই নদীর পাড়ে ভারতের তারালি এলাকায় চোরাচালানীদের লক্ষ্য করে বিএসএফ দুই রাউন্ড গুলি ছুড়েছে। তবে এ সময় বিএসএফের গুলিতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
 
সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১২টার দিকে সোনাই নদীর তীরে ভারতের তারালি এলাকায় বিএসএফ চোরাচালানীদের লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে। এর প্রতিবাদ জানানো হয়েছে।