কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ২৩ মে ২০১৫, ১৭:৫০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের দাসপাড়া থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। দেখতে নারীর মতো মূর্তিটির ওজন প্রায় তিন কেজি। তবে এর পায়ের ও ডান হাতের অংশ নেই। 
 
নাসিরনগর থানার পরিদর্শক (এস.আই) মো. ফজলুল হক জানান, নদীর পাড়ে কাটা মাটির মধ্য থেকে শিশুরা মূর্তিটি পায়। এ সময় দাসপাড়ার চৌকিদার ভবানী দাস এটি তার বাড়িতে নিয়ে যান। পরে তিনি এটি পুলিশকে দিয়ে দেন।