মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

আপডেট : ২৩ মে ২০১৫, ২২:০৪
জেলার গজারিয়া উপজেলার ভবেরচরে অ্যাম্বুলেন্স চাপায় সুমিতা বড়ুয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুকমল বড়ুয়ার কন্যা। সুমিতা বাবার সাথে ভবেরচরে মামার বাড়ি বেড়াতে এসেছিল। 
 
শনিবার দুপুরে উপজেলার ভবেরচরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল সুমিতা। এ সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমিতার মৃত্যু হয়। 
 
জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।