ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে (২০১৫-২০১৭) দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর প্রায় দেড় ঘণ্টা পর এ সংঘর্ষ বাধে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ব্যারিস্টার জাকির হোসেন ও রব্বানী জব্বারের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। পরে একপক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় হাতাহাতিও হয়।
ভোটারদের স্বাগত জানানো নিয়েই দুই পক্ষের কর্মীদের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে কেউ আহত হয়নি।
