মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০১৫, ১৯:১১
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মাসুম মন্ডল, তার স্ত্রী খাদিজা বেগম ও অপরজন পরিচয় জানা যায়নি।
 
প্রথম ঘটনা
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে মানিক মন্ডল স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ী উত্তর গ্রামে থেকে নিজ বাড়ী উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-পত্নীতলা সড়কে উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
দ্বিতীয় ঘটনা
বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁ-পত্নীতলা সড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
 
ওই সড়কের এনায়েতপুরে অজ্ঞাত ওই ব্যক্তি বাসের চাপায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান।