নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারকে বিপাকে ফেলতে খালেদা জিয়ার 'সালাহ উদ্দিন নাটক' এখন জনগণের কাছে স্পষ্ট। পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যাকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে সরকার মাথা নত করে নাই। ভবিষ্যতেও করবে না। হত্যার দায়ে খালেদা জিয়া ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার এমপি, সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু প্রমুখ।
পরে বিকালে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
