শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপিই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। ওই দলের ( বিএনপি) মধ্যে গণতান্ত্রিক চর্চা ও দেশ প্রেম নেই। তাই বিএনপির মুখে গণতন্ত্র ও দেশ প্রেমের কথা মানায় না। বিএনপি হলো ক্ষমতা প্রেমিক। অপরদিকে আওয়ামী লীগ দেশ প্রেমিক দল। এ দলটি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে।
নলছিটি উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মার্চেন্টস্ মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুস লস্কর ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেন ।
সম্মেলনে তছলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট মোঃ ইউনুস লস্করকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।
