মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:২৫

এস. এ বারী এটি

সাবেক উপমন্ত্রী ও ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত এস.এ বারী এটির ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২৭ সালের ২৮ মার্চ দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের জন্য তিনি কারাবরণ করেন। ১৯৫৩-৫৪ সালে তিনি ডাকসু ভিপি নির্বাচিত হন। তিনি দিনাজপুর সদর ৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

সৈয়দ মো. হাবিবুল হক

ক্রিষ্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. হাবিবুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদ, নির্বাহী ও সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

এ.এইচ.এম আব্দুল বাকী

চট্টগ্রামের চন্দনপুরা নিবাসী সাবেক ম্যাজিস্ট্রেট (ই.পি.পি.এস) এ.এইচ. এম আব্দুল বাকীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ক্রীড়াবিদ, তত্কালীন পূর্ব পাকিস্তান ইউনানী ও আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাগরিক কমিটির সদস্যও ছিলেন তিনি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।