সার্ক চলচ্চিত্র উত্সবে বাংলাদেশের দুই ছবি

আপডেট : ২৪ মে ২০১৫, ০২:৩৪

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী ২৬ মে থেকে শুরু হবে সার্ক চলচ্চিত্র উত্সব। এখানে বাংলাদেশের দুটি ছবি অংশ নিচ্ছে। ছবি দুটি হলো গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ ও আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কন্টেইনার’। উত্সব শেষ হবে ৩১ মে। উত্সবে যোগ দেয়ার জন্য নির্মাতা গাজী রাকায়েত আগামীকাল শ্রীলঙ্কা যাবেন। এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘এটা সত্যিই আনন্দের বিষয়। আন্তর্জাতিকমানের এই উত্সবে আমার ছবিটি প্রদর্শীত হবে বলে বেশ ভালো লাগছে।’ ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করেছেন শর্মীমালা, তিতাস জিয়া, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, অপর্ণা, লুত্ফর রহমান জর্জ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, এই উত্সবে সার্কভূক্ত প্রতিটি দেশের দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।